বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে সাকিব গাজী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বসতঘর থেকে তিন পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় তার বসতঘরে অভিযান চালানো হয়। সাকিব ওই এলাকার মৃত কুদ্দুস গাজীর ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএস





















