ভিয়েনা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

টাঙ্গাইলে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলায় জেলা পরিষদের উদ্যোগে এটিই প্রথম নতুন ডাকবাংলো নির্মাণের উদ্যোগ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের মেইন রোডের থানাপাড়া এলাকায় অবস্থিত পুরোনো ডাকবাংলো প্রাঙ্গণে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির।

১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির বলেন, জেলা পরিষদের পুরোনো ডাকবাংলোটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর ডাকবাংলোটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণ করা হবে। আগামী এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বাড়বে আবাসন সুবিধা

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, জেলা পরিষদের আওতাধীন নতুন ডাকবাংলো নির্মাণের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন সুবিধা বাড়বে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ কাজে আসা অতিথিদের আবাসনের ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুননাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেটের সময় ১২:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬