ভিয়েনা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই জনগণের জন্য, ১৮ কোটি মানুষের জন্য। সেই লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের দাবি আদায় করে দেব, ইনশাআল্লাহ।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ টাঙ্গাইল অতিক্রমকালে নগর জালফৈ এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বৈরাচারের জন্য আমরা জীবন দিইনি। নতুন স্বৈরাচারের পথে হাঁটা সরকার আমাদের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর দ্বিতীয় কর্মসূচি দেখে বিভিন্ন কথা বলতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং গণভোটের রায় বাস্তবায়ন করেনি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও এখন তা বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ‘কেন জুলাই সনদ বাস্তবায়ন করছেন না? কেন গণভোটের গণরায় বাস্তবায়ন করছেন না?’

তিনি বলেন, ‘সকল দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এ লড়াইয়ে জনগণের বিজয় হবে।’ একই সঙ্গে আগামীতে ঢাকার লংমার্চে যোগ দেওয়ার জন্য জনতাকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জনগণ যখন রাস্তায় নেমেছে, দাবি আদায় হবেই।’

‘সামনে কঠিন লড়াই’

পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, ‘বাংলাদেশে নতুন স্বৈরাচার বসেছে। সামনে আমাদের কঠিন লড়াই। গত সাত মাসে পদে পদে দলীয়করণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘কথা ছিল দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে বাংলাদেশ। কিন্তু কর্মসংস্থান হচ্ছে শুধু ছাত্রদল ও যুবদলের। আমরা এমন বাংলাদেশ হতে দেব না।’

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘আমরা নিজস্ব লাভের জন্য আসিনি। আমরা চাই সরকার জনগণের কাছে যে ওয়াদা দিচ্ছে, তা পূরণ করুক।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বলতে চাই, আওয়ামী লীগের মতো যেভাবে দেশ চালাচ্ছে, এভাবে দেশ চলতে পারে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, ‘১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রমাণ করেছে, জনগণ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে।’

সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে ‘যে ভাষায় কথা বুঝতে সে ভাষায় কথা বলা হবে’ বলেও মন্তব্য করেন তিনি। অধিকার আদায়ের ডাক এলে সাড়া দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান মামুনুল হক।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সকাল ১০টার দিকে পথসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে লংমার্চের গাড়িবহর সেখানে পৌঁছালে পথসভায় অংশ নেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

টাঙ্গাইলের পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান

আপডেটের সময় ১০:৪৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬