ভিয়েনা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, মস্কোর আশপাশে ১৮০টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইবিটাইমস ডেস্ক : রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দাবি অনুযায়ী, প্রায় ২০টি অঞ্চল ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপজুড়ে এসব ড্রোন ভূপাতিত করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপির।

বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এসব ড্রোনের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে এগিয়ে আসার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর মধ্যে এটি একটি।

ড্রোন হামলার কারণে মস্কোর বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে বিমান চলাচলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চল এবং খারকিভ অঞ্চলে জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলো সামরিক কাজে ব্যবহৃত হতো। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোন হামলা গুরুত্বপূর্ণ সামরিক কৌশল হয়ে উঠেছে। সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া ড্রোন ভূপাতিতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, মস্কোর আশপাশে ১৮০টি

আপডেটের সময় ১২:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬