ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে তরুণীর মৃত্যুদণ্ড ! ২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ! দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী শৈলকুপায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’ ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে ২৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। পুনর্গঠিত কমিটিতে দলের বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পুনর্গঠিত কমিটি ও নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলের বেশ কয়েকটি পদে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি উপকমিটির প্রধানের নামও ঘোষণা করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেলে সারজিস আলম সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে গত রোববার অনুষ্ঠিত সভায় জানানো হয়েছিল, এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার কথা ছিল।

ওই সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইরানে তরুণীর মৃত্যুদণ্ড !

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

আপডেটের সময় ০২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬