ভিয়েনা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাগরপুর সদর বাজারের কলেজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন নামে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বাজার ব্যবসায়ী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। পরে মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে ছুটে আসেন। এসে দেখেন, ফায়ার সার্ভিস, বাজারের ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তিন দোকানের মালিকের দাবি, অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগরপুর ফায়ার স্টেশনের অফিসার অনয় কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার পর একটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন

আপডেটের সময় ১১:২৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬