ইবিটাইমস ডেস্ক : ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিকে ভিয়েনায় জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে সোমবার শুরু হওয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপত্তির কারণেই তাকে সম্মেলনে অংশ নিতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি জানায়, ‘মোহাম্মদ ইসলামি ও তার প্রতিনিধিদল শনিবার নিয়মিত একটি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হন। কিন্তু পথে যুক্তরাষ্ট্রের বাধার কারণে তাদের আটকে দেওয়া হয়।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পরে ইসলামি তেহরানে ফিরে এসেছেন বলেও জানানো হয়েছে।
ঢাকা/এসএস




















