ভিয়েনা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি জেল-জুলুম পেরিয়ে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় সাইফুজ্জামান রিন্টু মুন্সি লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা রোধে ঝালকাঠিতে সচেতনতামূলক কর্মসূচি নুরে আলম হত্যা: চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার ৫১ লাখ টাকা পাঠিয়েও নিঃস্ব, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা ঝালকাঠিতে নতুন ৩৫ সার ডিলার নিয়োগ, মোট ৬৯ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ১৫ শিক্ষার্থীকে ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল’-এর বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের গ্যালারি কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা মানবকল্যাণে অবদান রেখে গেছেন এবং তাঁদের সেই অবদান আজও মানুষের উপকারে আসছে। এ প্রসঙ্গে তিনি টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহার অবদানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমানে দেশে অনেক শিল্পপতি থাকলেও তাঁদের অনেকেই ব্যবসায়িক স্বার্থকে বেশি প্রাধান্য দেন। তবে কিছু ধনাঢ্য ব্যক্তি নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের কল্যাণে দীর্ঘস্থায়ী অবদান রেখে যাচ্ছেন।

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী বিভাগ। এখান থেকে স্নাতক শেষ করে শিক্ষার্থীদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে বিভাগে একটি রিসার্চ ক্লাব গঠনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি ক্লাবের অধীনে জার্নাল প্রকাশ এবং বিভাগের জন্য একটি পুলিশ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে।

বক্তব্য শেষে প্রধান অতিথি ১৫ শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থের চেক তুলে দেন। উল্লেখ্য, ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল’-এর আওতায় গত তিন বছর ধরে শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট তপন বিহারী নাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশ, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

আপডেটের সময় ০১:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬