ভিয়েনা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুজন সাহা গ্রেপ্তার

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর মানিকগঞ্জের সাটুরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভবানীবাড়ি দক্ষিণপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে রফিকুল ইসলাম মাদানীর আগমন উপলক্ষে ‘বাসাইল সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে সুজন সাহার ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বল্লা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ। এ সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

খবর পেয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তখন অভিযুক্ত সুজন সাহা পলাতক ছিলেন।

পরে এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়। বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি সুজন সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তার সুজন সাহা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার

আপডেটের সময় ১১:২১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬