ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের গঙ্গা নদীতে উৎসবে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট বর্ষা সিংয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে নৌকাটি উল্টে যায়।

বর্ষা সিং জানান, নিহত ১৩ জনের প্রত্যেকের বয়স ১৫ বছর বা তার কম। তবে দুর্ঘটনার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করে বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি নিহত শিশুদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মোদি আরও বলেন, ‘এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’

দুর্ঘটনার পর নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশুর প্রাণহানি

আপডেটের সময় ০৮:৪৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬