ভিয়েনা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৬৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ’’আপনার সুস্থতায় পথচলায় আমরা’’ স্লোগানে এবং একটি অত্যাধুনিক, কম্পিউটারাইডজ চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে ভোলার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে লালমোহন হাসপাতালের সামনে হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র এবং লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্ভুপুর শাহে আলম ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চলনায় এবং লালমোহন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন মতিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক রেজাউর রহমান শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভার সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, লালমোহনে সেবার মনমানসিকতা নিয়ে সম্পূর্ণ অত্যাধুনিক কম্পিউটারাইডজ একটি সেবামূলক ডায়াগনস্টিক প্রতিষ্ঠান ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে সেবাকেই প্রাধান্য দেয়া হবে। গরীব অসহায় ও কোরআনের হাফেজ ও ইমামদের জন্য বিশেষ সুবিধা রাখার ব্যবস্থা থাকবে। এছাড়া উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে দোয়া উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসনাইন আহমেদ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

আপডেটের সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬