ভিয়েনা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০২ সময় দেখুন

কলম্বিয়ার ম্যানিজালেসে ভূমিকম্পের পরের চিত্র

কলম্বিয়াতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা সংখ্যা বেড়ে ১৩২-এ দাঁড়িয়েছে। এছাড়া ৫৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। কলম্বিয়ার সরকার তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (১০আগষ্ট) দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার ভূমিকম্পে এ দুর্যোগের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনবিরল প্রদেশ চোকোর সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে হলেও রাজধানী বোগোটা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

ভূমিকম্পের মাত্র কয়েকদিন আগেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব নেওয়ার পর এটিই তার সরকারের প্রথম বড় ধরনের সংকট। জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানী বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি কার্যক্রম পরিচালনা করবেন।

ভূমিকমম্পে বোগোটার দক্ষিণ-পশ্চিমে কালি শহরে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে। বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, রিসারালদা প্রদেশে ৬০ জন, ভায়েই দেল কাওকা প্রদেশে ২৭ থেকে ৩৫ জন, চোকো প্রদেশে ৯ জন, মানিসালেস শহরে ৩ জন, কালদাস অঞ্চলে ২ এবং অ্যানতিওকিয়া প্রদেশে ১ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

আপডেটের সময় ০৯:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬