ভিয়েনা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা! অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী ৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে নিজের অজান্তে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সরকারি কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলু। এ ঘটনায় তিনি চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সফিউল্লাহ জগলু বলেন, গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন, তাঁকে এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ৫ অক্টোবর ভোলা জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত কমিটির তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।

সফিউল্লাহ জগলু লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি ডেপুটেশনে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কমিটিতে নাম অন্তর্ভুক্তির বিষয়টি জানার পর ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় তাঁকে জানানো হয়, ভুলবশত তাঁর নাম কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। পরে তাঁর নাম বাদ দিয়ে আবু বাছেদ সিকদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে সংশোধিত কমিটি ঘোষণা করা হয়।

সফিউল্লাহ জগলু বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। তাঁর অজান্তে রাজনৈতিক দলের কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও জাতীয় পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করেন। এ ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে তিনি থানায় জিডি করেছেন।

বিষয়টি নিয়ে ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, চরফ্যাশন উপজেলায় তিন দিনের জন্য সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সফিউল্লাহ জগলুর নাম রাখা হয়নি। অসাবধানতাবশত তাঁর নাম উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল।

তিনি আরও বলেন, সফিউল্লাহ জগলু কমিটিতে অন্তর্ভুক্তির জন্য তাঁদের কাছে কোনো আবেদন করেননি। এমনকি এনসিপির কমিটিতে তাঁর নাম থাকার বিষয়েও তিনি অবগত ছিলেন না।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬