ভিয়েনা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৯২ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারও চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে কুসুমপুর বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকিয়ে দেয়।

বিজিবি আরও জানায়, ওই চারজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরে ঘটনার বিষয়টি বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করেছে বিজিবি।

সীমান্তে এ ধরনের পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আপডেটের সময় ০১:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬