ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ইন্দুরকানীতে সরকারী ৬ টি গাছের টেন্ডারে কাটা হলো ২৫টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ১৭১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাড়েরহাট ভূমি অফিস প্রাঙ্গনের কমপক্ষে ২৫ টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছগুলো কাটার পর সেগুলো পাড়েরহাটের একটি স’মিলে নিয়ে গত দুই দিন ধরে চেড়াই করা হয়েছে। ৬টি গাছের টেন্ডারের বিপরীতে প্রায় ৫ গুন গাছ বেশি কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন পূর্বে পাড়েরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসীন হাওলাদার বর্তমানে সরকারের দখলে থাকা রাজবাড়ীতে অবস্থিত ভূমি অফিস প্রাঙ্গনের ৩০-৪০ বছর বয়সীসহ কমপক্ষে ২৫ টি গাছ কেটে সেগুলো স্থানীয় একটি স’মিলে নিয়ে যান গাছগুলোকে চিহ্নিত করার জন্য প্রতিটির গায়ে টি লেখা রয়েছে। তবে মহসিন দাবী করেন তিনি টেন্ডারের মাধ্যমে ২২ হাজার টাকায় ৬টি গাছ কিনেছেন। এ ছাড়া ইউএনও’র নির্দেশে আরও ২ টি গাছ কাটা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পানগুচি নদীর পাড়ে গড়ে ওঠা ছৌলা বনে তৈরীকৃত একটি পার্কের উন্নয়নের জন্য এ কাঠগুলো ব্যবহার করা হবে। এজন্য ইউএনও মহসিনের কাছ থেকে পুনরায় গাছগুলো কিনেছেন বলে জানান মহসিন।

স্থানীয়রা জানান, বিনা প্রয়োজনে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনের গাছগুলো কাটা হয়েছে। আর এজন্য কোন টেন্ডার প্রক্রিয়ার বিষয়টি তাদের জানা নাই।

তবে ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়নের জন্য যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৬টি গাছ বিক্রি করা হয়েছে। এর বেশি গাছ কাটার কোন সুযোগ নাই বলে জানান। তিনি জানান, টেন্ডার হয়ে দিনে আর গাছ কাটা হয়েছে প্রকাশ্য দিবালোকে। তাই এখানে অন্য কোন উপায়ে যাওয়ার সূযোগ নাই।

এছাড়া ইউপি সদস্য মহসিন হাওলাদার এর বক্তব্যের বিষয়ে ইউএনও বলেন, তার বক্তব্য সঠিক নয়।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে সরকারী ৬ টি গাছের টেন্ডারে কাটা হলো ২৫টি

আপডেটের সময় ০১:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১