ভিয়েনা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

মঠবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যার ঘটায় যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্র মো. আল আমিন আকন (২২) হত্যা কান্ডের ঘটনায় মো. সাফিকুল আলম খান(২৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাফিকুল আলম উপজেলার ভেচকি গ্রামের এনায়েত হোসেন খানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. এসআই বাশার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৯মে) রাতে তাকে উপজেলার ডৌয়াতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে উপজেলার উত্তর ভেচকি (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র আল- আমিন আকনের মরদেহ বাড়ির সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, মাদক সেবনের ঘটনায় ওই কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যার ঘটায় যুবক গ্রেফতার

আপডেটের সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১