ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

নাজিরপুরে শ্বাশুড়িকের কুপিয়ে আহত করলো জামাতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১০২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে শ্বাশুড়ি নার্গিস বেগম (৫৫) কে কুপিয়ে আহত করলো জামাতা কদর শরীফ।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০মে) থানায় মামলা দায়ের হয়েছে। আর ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৯মে) সন্ধ্যায় উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে। কুপিয়ে আহত শ্বাশুড়ি নার্গিস বেগম ওই গ্রামের মৃত্যু সেকেন্দার শেখের স্ত্রী। গুরুতর আহত শ্বাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আহতের ছেলে সাগর শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামাতা কদর শরীফের মা হাফিজা বেগম (৬০) কে আটক করা হয়েছে। অভিযুক্ত জামাতা কদর শরীফ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ছিরামাকাঠি গ্রামের নতুন বাজার এলাকার সিরাজুল হক শরীফের ছেলে।

থানায় দায়ের হওয়া মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাতা কদর শরীফের এক বোনকে নাজিরপুরের বাঘাজোড়া গ্রামে বিয়ে দেন। সেই বোনকে কদর শরীফের শ্বশুর বাড়ি থেকে পাওয়া জমি দিতে চাপ দেয় শ্বাশুড়ি সহ শ্বশুড় বাড়ির লোকজনকে। ওই দিন সন্ধ্যায় বোনকে ওই জমি দিতে শ্বশুড় বাড়িতে আসে জামাতা ও তার মা। এ সময় শ্বাশুড়ি বাড়িতে একা ছিলেন। তিনি এতে রাজী না হলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে জামাতা কদর শরীফ। পরে তাকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা কায়সার জানান, তার (শ্বশুড়ি) শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো কিছু দিয়ে কোপানো হয়েছে। আঘাতগুলো বেশ জটিল হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে জামাতা কদর শরীফের মা নার্গিস বেগমকে গ্রেফতার করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে শ্বাশুড়িকের কুপিয়ে আহত করলো জামাতা

আপডেটের সময় ১২:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১