ভিয়েনা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১২৪ সময় দেখুন

পিরোজপুর: প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে পিরোজপুরের ৩ উপজেলায় বৃহস্পতিবার (২০মে) পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জেলার নাজিরপুরে প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামেনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কেএম সাঈদ,ইনকিলাব প্রতিনিধি উথান মন্ডল, ইত্তেফাক প্রতিনিধি অনুপ কুমার শিকদার প্রমুখ।

এর আগে একই দিন জেলার ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, সমকাল প্রতিনিধি মো. ছগির হোসেন, দৈনিক বর্তমান প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া একই দিন সকাল ১০টায় ইন্দুরকানীতে প্রেসক্লাবের উদ্যোগে সদর রোডে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক অবজারভার প্রতিনিধি মো. আজাদ হোসেন বাচ্চু, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইকরামুল সিকদার, মাতৃভ‚মির কথা প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, সাংবাদিক রাজু সিকদার, রাকিব, আলী আকবর, শাহাদৎ বাবু, জিয়াউল হক, দিবাকর দত্ত পুলিন সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা সহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় মানববন্ধন

আপডেটের সময় ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১