ভিয়েনা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ১৬৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া নামক স্থানে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আঃ রাজ্জাক (৪২) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।দূর্ঘটনায় সিফাত হোসেন (২৮) নামে আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের যাতায়াতের মেইন রাস্তার মাঝখানে এই দূর্ঘটনা ঘটে। নিহত আঃ রাজ্জাক উপজেলার আলুকদিয়া গ্রামের করিম মুন্সির ছেলে। আহত অপর একজন সিফাত হোসেন একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান,মঙ্গলবার দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের যাতায়াতের মেইন রাস্তায় দু”দিক থেকে বেপরোয়া ভাবে আসা দুটি মটরসাইকেল সামনা সামনি সংঘর্ষ হয়। এমনবস্তায় গুরুতর অবস্থায় দুই মটরসাইকেল চালককে তাৎক্ষনিক কোটচাঁদপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাক কে মৃত ঘোষনা দেন।

এ ঘটনায় সিফাত হোসেন নামে আরো একজন গুরতর আহত হয়েছেন।

অফিসার ইনচার্জ আরও জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেখ ইমন/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় ১২:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১