ভিয়েনা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

নাজিরপুরে গাঁজা সহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ৯৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে গাঁজা সহ মো. বদিউজ্জামান খান রাব্বি (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে তাকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুরের  কালিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বি উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. ইমাম হোসেন খানের ছেলে। তারা এখন চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন  নতুন বাড়িতে অবস্থান বসবাস করছেন।

সে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও এর আগের কমিটির উপক্রীড়া সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল বানিজ্য সহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক  মো. আল-আমীন খান গ্রেফতারকৃত বদিউজ্জামান খান রাব্বি উপজেলা ছাত্রলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন।

থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান,   ওই দিন দুপুরের  দিকে সে জয়পুরের কালিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসে মাদক বেঁচা-কেনা করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়।  সে  নিয়মিত মাদক বিক্রেতা হিসাবে চিহ্নিত।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে ২০১৭ সালে  সে  ইয়াবা সহ  পিরোজপুর ডিবি পুলিশের হাতে আটক
হয়।

এইচ এম লাহেল মাহমুদ / ইবি টাইমস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে গাঁজা সহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেটের সময় ১০:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১