ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

জার্মানিতে ইসরায়েল বিরোধী সমাবেশ; ধাওয়া-পাল্টাধাওয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ১২৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনবিরোধী সমাবেশ হয়েছে। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশসহ বিক্ষোভকারী আহত হয়েছেন।

ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে সমবেত হন কয়েক হাজার মানুষ। তবে, শান্তিপূর্ণ সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে কয়েক দফা পাথর ও বোতলে নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা খারাপ হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশ সদস্যসহ আহত হন বেশ কয়েকজন।

একপর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাস্তা দখল করে আবারো বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলিদের বর্বর হামলায় ফিলিস্তিনের অসহায় সাধারণ নাগরিকদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

সমাবেশের একপর্যায়ে বিক্ষোভকারীরা ইসরায়েল এখনি হামলা বন্ধ না করলে রাজপথ ছেড়ে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে সমাবেশে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে ইসরায়েল বিরোধী সমাবেশ; ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেটের সময় ০৫:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১