ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে পঁচিশ হাজার মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ১১১ সময় দেখুন

লালমোহনঃ ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে (ভিজিএফ’র) নগদ ৪৫০ টাকা করে পাচ্ছেন ভোলার লালমোহনের প্রায় পঁচিশ হাজার অসহায় ও হতদরিদ্র ও দুস্থরা।

এরইমধ্যে এসব নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। রবিবার লালমোহন পৌরসভা ও উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ’র নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৪৬২১ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ শুরু করেছেন তাঁরা। এছাড়া পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২৬৯৩ জনের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে।

এর আগে শনিবার থেকে উপজেলার চরভূতা ইউনিয়নের ২১৬২ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হযেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব।

এদিকে ঈদের আগেই পর্যায়ক্রমে নিজেদের ইউনিয়নের সুবিধাভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১৯৫৫ জন সুবিধাভোগীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।

এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের আগেই উপজেলার বদরপুর ইউনিয়নের ২৬০০ জন, লালমোহন সদর ইউনিয়নের ১১৭৭ জন, কালমা ইউনিয়নের ২৭৫০ জন, রমাগঞ্জ ইউনিয়নের ১৬৬১ জন, ফরাজগঞ্জ ইউনিয়নের ১৮০২ জন অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ভিজিএফ) এর নগদ সাড়ে ৪শ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ।

লালমোহন/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে পঁচিশ হাজার মানুষ

আপডেটের সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১