ভিয়েনা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভোলায় যাত্রী পারাপারের অভিযোগে দুই মাঝিকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ১০২ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি : ভোলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুই মাঝিকে তিন হাজার টাকা ও ট্রলার প্রতি তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। লকডাউন অমান্য করে ভোলা থেকে সকল নৌ-রুটে স্পিডবোট, ট্রলার ও সি-ট্রাকে যাত্রী পারাপার করা হচ্ছে। এই ঘটনায় তিনটি ট্রলারসহ দুই মাঝিকে জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুরের মজু চৌধুরি ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে তিনটি ট্রলার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলার ইলিশার উদ্দেশ্য ছেড়ে আসে।

এ সময় ইলিশা নৌ-থানা পুলিশ, ফাঁড়ি পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে তিনটি ট্রলারসহ দুই মাঝিকে আটক করা হয়।

আটকেরা হলেন নোয়াখালীর আন্ডার চর গ্রামের বাসিন্দা মো. আমানউল্লাহ, শরিয়তপুরের সখিপুর থানার বাসিন্দা আলি আজগর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান দুই মাঝিকে তিন হাজার টাকা ও ট্রলার প্রতি তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। আর লকডাউনের সময় অবৈধ উপায়ে যাত্রী পারাপার না করার জন্য মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল বলেন, ‘আমরা খবর পাই যে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা পারি দিয়ে লক্ষ্মীপুরে মজু চৌধুরি ঘাট থেকে ২টি স্টিল বোডির ও ১টি কাঠের ট্রলারে করে ৩০০ যাত্রী নিয়ে অবৈধভাবে যাত্রী পার হচ্ছে। তখন অভিযান চালিয়ে ট্রলারসহ দুই মাঝিকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় যাত্রী পারাপারের অভিযোগে দুই মাঝিকে জরিমানা

আপডেটের সময় ০৩:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১