ভিয়েনা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

৪ মাসের শিশু আগুনে পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ১৬৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই ভাদালি ডাঙা গ্রামে ভয়াবহ আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মে) সকাল ১০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।আগুনে পুড়ে যাওয়া তানিসার বয়স ৪ মাস। সে ভাদালি ডাঙা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও স্বজনেরা জানায়, সকালে ১০ টার দিকে চার মাস বয়সী শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করতে যায়। পরে শুনে ঘরের ভেতরে আগুন লেগেছে। ভয়াবহ এ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে চার মাস বয়সী এক মেয়ে শিশু।

স্বজনেরা আরো জানান, ইব্রাহিমের দুই সন্তান। কোলের শিশুর এমন মৃত্যু সত্যিই সহ্য করতে পারছি না আমরা। কিভাবে যে কি হয়ে গেলো ।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা মারা গেছে। খবরটা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি।

এসময় পরিবারটির পাশে দাড়াতে বিত্তবানদের আহ্ববানও জানান তিনি।

শেখ ইমন /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪ মাসের শিশু আগুনে পুড়ে ছাই

আপডেটের সময় ০৮:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১