ভিয়েনা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে তালাবদ্ধ ও আসামি ছিনতাইয়ের অভিযোগে ৭ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ১১১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিমটি বিলখাস গ্রামের মাদক মামলার পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করতে যাওয়া ৪ পুলিশকে তালাাাবদ্ধ  ও  পুলিশের সাথে  ধস্তাধস্তি  করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ৭ জনকে

গ্রেফতার  করেছে চুনারুঘাট থানা পুলিশ। ৬  মে বৃহস্পতিবার দুপুর ২ টায় চুনারুঘাট উপজেলার চিমটিবিলখাস নামক স্থান  থেকে তাদেরকে গ্রেফতার  করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চিমটিবিলখাস গ্রামের মৃত করিম আলীর ২  পুত্র মামদ আলী (৫৮)ও  ইমান আলী (৬০),  মামদ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৫০) শিপনের ২ স্ত্রী জেসমিন আক্তার (২৩) ও হেনা আক্তার ( ৩০), একই পাড়ার  সফর আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৯), দুলাল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৩৪) ।

এর আগে গতরাত সাড়ে নয়টায়  মাদক মামলার পলাতক আসামি মামদ আলীর পুত্র শিপন মিয়া (৩২)কে গ্রেফতার করার সময় শিপন মিয়ার স্বজনরা  চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান ও তার তিন সঙ্গীকে ঘরে তালাবদ্ধ করে রাখে।

ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায় আসামি শিপনকে। এতে আহত হন পাপ্পু গোয়ালা, সুমন মিয়া, উসমান গনি সহ পুলিশের তিন সদস্য।

এরপরে, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ও ওসি (তদন্ত) চম্পক দাম পুলিশ ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসা করান।

এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান  বাদী হয়ে পুলিশ এসাল্ট  মামলা দায়ের করেন।

পরদিন দুপুরে চুনারুঘাট থানার এসআই এ,আই,কে সম্রাটের নেতৃত্বে একদল   পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করেন।

শিপন পলাতক রয়েছে।শিপন মাদক মামলার পলাতক আসামি।

এলাকায় তার বিরুদ্ধে হুমকি-ধমকি,  চাঁদাবাজি, নিরীহদের মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোঃ আলী আশরাফ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশকে তালাবদ্ধ ও আসামি ছিনতাইয়ের অভিযোগে ৭ জন গ্রেফতার

আপডেটের সময় ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১