ভিয়েনা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

পটুয়াখালীতে অনাবৃষ্টি ও তিব্রদাবদাহে মুগডালের ফলন বিপর্যয় সম্ভাবনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ১১১ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং তিব্র দাবদাহের ফলে এবার পটুয়াখালী জেলায় মুগ ডালের ফলন নিয়ে দুশ্চিন্তায় পরেছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় গত বছরের থেকে এবার ফলও কম হবে বলে জানান সংশ্লিষ্ঠরা।

তবে খরার কারনে এবার মুগডালের ফলন কতটুক কম হচ্ছে সে বিষয়ে মাঠ পর্যায়ে নজরদারী করছে কৃষি বিভাগ।

দেশের সব থেকে বেশি মুগডাল চাষ হয় পটুয়াখালীতে। বিগত বছর গুলোতে এই জেলায় মুগের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আগ্রহ ভরেই মুগডাল চাষাবাদ করেন। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। এই মওসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় মুগের খেত গুলো এখন ফেটি চৌচির। এতে করে অনেক খেতের ফসল পুড়ে গেছে আবার কোন কোন খেতে ফসলই ধরেনি। এ কারনে ডাল আবাদ করে নতুন এক সংকটের মুখোমুখি হতে হচ্ছে এ অঞ্চলের কৃষকদের।

পটুয়াখালী জেলা কৃষি কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, এবার জেলায় ৯৭১৩২ হেক্টর জমিতে মুগ ডাল চাষ করা হয়েছে। গত বছর হেক্টর প্রতি ১.৩ টন ফলন পাওয়া গেলেও এবার এক তৃতিয়াংশ জমিতের ফলন কম হতে পারে। তবে ফলন কি পরিমান হচ্ছে সে সম্পর্কে মাঠ পর্যায়ে দৃষ্টি রাখা হচ্ছে। সব ফলন না উঠলে প্রকৃত সংখ্যাটি বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে,বিগত বছরের থেকে এ বছর ফলন কম হবে।

বিগত বেশ কয়েক বছর থেকে পটুয়াখালীর মুগডাল যাপানে রপ্তানি হচ্ছে। তবে এবার ফলন কম হলে মুগ ডালের এই রপ্তানি প্রক্রিয়াও ব্যহত হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে অনাবৃষ্টি ও তিব্রদাবদাহে মুগডালের ফলন বিপর্যয় সম্ভাবনা

আপডেটের সময় ০৪:৪৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১