ভিয়েনা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল যুবক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৮৮ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে মো.ইলিয়াস পাহলান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে মাঠে গোল পোষ্টে ফুটবল কিক করার সময় এ ঘটনা ঘটে। তাকে অন্য খেলোয়াররা উদ্ধার করে সন্ধ্যা ৬ টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইলিয়াস ওই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. ফোরকান পাহলানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, প্রতিদিন বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে দু’দল যুবক ফুটবল খেলে আসছে। ঘটনার সময় ইলিয়াস প্রতিপক্ষের গোল পোষ্টের সামনে গিয়ে বলটি কিক করতে গেলে তা লক্ষ্য ভ্রষ্ট হয়। এসময় ঘুরে ফেরার পথে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে অন্যান্য খেলেয়ারা তাকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, ‘এ বিষয়টি স্থানীয়দের কাছে শোনার পর হাসপাতালে তাকে দেখতে গিয়ে ছিলাম। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আব্দুস সালাম আরিফ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল যুবক

আপডেটের সময় ০৪:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১