ভিয়েনা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের প্রলোভনে বন্ধুদের সহ গণধর্ষণ,আটক-২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ১২২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে স্বামী পরিত্যক্তা এক নারীকে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে বন্ধুদের সহ গনধর্ষণের অভিযোগ এনে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেছে ভিক্টিম।

বৃহস্পতিবার বোরহানউদ্দিন থানায় মামলাটি হয়। যাহার নং ১৫ । মামলার ২ নং আসামি দেউলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল ফকিরের ছেলে রাকিব (২৫) ও ৪ নং আসামি বাবুল কাচারির ছেলে মিজান (২৩) কে আটক করেছে মামলার তদন্তকারী কর্মকার্তা (ওসি তদন্ত) বশির আলম। গোপন সংবাদের ভিত্তিতে সাচড়া ইউনিয়ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মামলার সুত্রে জানা যায়,দেউলা ৩ নং ওয়ার্ডের ওই নারির সাথে মামলার ১ নং আসামি দেউলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে মিরাজ (২৫) এর সাথে দির্ঘ ৬ মাস যাবত মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সুত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৯-০৪-২০২১ ইং তারিখ সোমবার রাতে দেউলা ৩ নং ওয়ার্ডের তাজল বিস্বাসের সুপারির বাগানে প্রথমে ধর্ষণ করে ১ নং আসামি মিরাজ। পরে মামলার ১ নং আসামি মিরাজের বন্ধু রাকিব, মিজানসহ অন্য আসামিরা ভিক্টিমকে গণধর্ষণ করে।

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন (বিপিএম) জানান, গনধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার ২ নং আসামি রাকিব ও ৪ নং আসামি মিজানকে গ্রেফতার করেছি। মামলার বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলমান আছে এবং মামলার তদন্ত চলমান আছে ।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার বোরহানউদ্দিনে বিয়ের প্রলোভনে বন্ধুদের সহ গণধর্ষণ,আটক-২

আপডেটের সময় ১০:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১