ভিয়েনা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’- ইরানের প্রধান আলোচক

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ বলেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপেই হোক, মার্কিন জনগণ এখন যুদ্ধ চান না। তাঁদের এই বার্তাকে ইরান সমর্থন করে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে দলটি। এই ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলের প্রতি মার্কিন জনগণের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে চলা এই সংঘাত বর্তমানে অনেকটা অচলাবস্থায় রয়েছে। তবে মাঝেমধ্যে দুই পক্ষের বিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘাত আবারও শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

আপডেটের সময় ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬