ভিয়েনা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবুল ইসলাম। কিন্তু জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত এই সাফল্যের খবর আর নিজে জানতে পারলেন না তিনি। ফল প্রকাশের দিনে যেখানে পরিবারে থাকার কথা ছিল আনন্দ-উৎসব, সেখানে এখন শুধুই শোক আর স্বজনদের আহাজারি।

রোববার (১ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাকিবুলের জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জীবন।

রাকিবুল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের কৃষক খাদেমুল ইসলামের ছোট ছেলে। তিনি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং ভবিষ্যতে দেশের সেবা করা।

তবে সেই স্বপ্ন পূরণের আগেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন রাকিবুল। অভিযোগ রয়েছে, তাঁকে হত্যার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করা হয়। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দাবি করা হয় ১৬ লাখ টাকা মুক্তিপণ।

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দরিদ্র কৃষক বাবা খাদেমুল ইসলাম ধারদেনা ও সুদে টাকা সংগ্রহ করে চার লাখ টাকা পাঠান। কিন্তু মুক্তিপণের টাকা পেয়েও রাকিবুলকে ফিরিয়ে দেওয়া হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার ২০ দিন পর নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের একটি বাড়ির মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় রাকিবুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুন রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এইচএসসির ফল প্রকাশের দিন রাকিবুলের বাড়িতে আনন্দের বদলে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের স্বপ্ন ছিল, ছেলে ভালো ফল করলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করবেন। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃসহ স্মৃতিতে পরিণত হয়েছে।

রাকিবুলের বাবা খাদেমুল ইসলাম বলেন, ছেলে জিপিএ-৫ পেয়েছে। এ খবরে আমাদের অনেক আনন্দ হওয়ার কথা ছিল। স্বপ্ন ছিল, ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় হবে। কিন্তু তার সাফল্যের আনন্দটুকুও উপভোগ করতে পারলাম না। মুক্তিপণ দিয়েছিলাম তাকে ফিরে পাওয়ার আশায়। টাকা দিয়েও ছেলেকে জীবিত পেলাম না।

মা জাহুরা বেগম বলেন, ছেলের ভালো ফলাফল নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একদিন তাঁদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

রাকিবুলের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম

আপডেটের সময় ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬