ইবিটাইমস ডেস্ক : ইরানের ওপর নতুন করে যেকোনো ধরনের হামলা হলে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করেই তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেন, ‘যেকোনো ধরনের ও মাত্রার আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশের প্রতিরক্ষায় তারা যেকোনো মূল্য দিতে প্রস্তুত।’
শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন আলী আবদোল্লাহি।

তিনি বলেন, প্রতিপক্ষের শত্রুতামূলক পদক্ষেপের ইঙ্গিত নিশ্চিত হলে হামলা চালানোর জন্য তাদের অপেক্ষায় থাকবে না ইরানের সশস্ত্র বাহিনী। কখন এবং কীভাবে জবাব দেওয়া হবে, সেই সিদ্ধান্তও তারা নিজেরাই নেবে।
আলী আবদোল্লাহি আরও বলেন, ‘ইরানের জবাব হবে তাৎক্ষণিক ও কার্যকর। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা বিবেচনা করা হবে না।’
ঢাকা/এসএস











