ভিয়েনা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ১০ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত- রাষ্ট্রপতি

ইবিটাইমস ডেস্ক : দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় সম্পদ যুবসমাজ। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুবসমাজ। এই জনমিতিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশের জন্য বড় সুযোগ। তবে এই সুযোগ কাজে লাগাতে যুবকদের দক্ষ ও উৎপাদনমুখী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দেশের যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন বাস্তব উন্নয়ন ও নির্মাণের উদ্যোগ।

যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তরুণ-তরুণীরা স্বল্প পুঁজি নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। দেশের বাজারের পাশাপাশি বিদেশেও নিজেদের পণ্য রপ্তানিতে সাফল্য অর্জন করছেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অগ্রগতি আশাব্যঞ্জক।

তিনি বলেন, উদ্যোক্তাদের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। প্রশিক্ষণ, প্রয়োজনীয় মূলধন ও অন্যান্য সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে সচেতনতা, প্রচারণা ও কার্যকর কর্মসূচি গ্রহণ জরুরি।

নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁদের অর্জন দেশের অন্য তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বক্তব্য শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী জব ফেয়ার এবং দেশব্যাপী স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্টগুলোর উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। এর আগে তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে যুব পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি

আপডেটের সময় ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬