ভিয়েনা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা? লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি টাঙ্গাইলে পেটে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম, উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলা, আহত ৭ ইরানকে আবারও ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, মোবাইলেই পাবেন সতর্কতা শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইরানকে আবারও ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

ইরানকে আবারও ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইবিটাইমস ডেস্ক : ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রকে ‘কঠোর আঘাত’ হানতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রোববার আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে ইরান প্রসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান এখনো শেষ হয়নি।

ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের অভিযান এখনো শেষ করিনি। এর একমাত্র কারণ হলো, আমি সদয় হতে চাই। সম্ভব হলে আমি এসব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে চাই। কিন্তু আমাদের একপর্যায়ে তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’

তার এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কবে বা কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা বিস্তারিত পরিকল্পনা জানাননি ট্রাম্প।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানকে আবারও ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেটের সময় ০৮:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬