ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬৭ সময় দেখুন

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

ইবিটাইমস ডেস্ক : শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কথা রয়েছে। সে অনুযায়ী মালিকপক্ষ তাদের প্রতিনিধিদের নাম জমা দিয়েছে। শ্রমিক সংগঠনগুলোও কয়েক দিন সময় নেওয়ার পর গত পরশু রাতে তাদের প্রতিনিধিদের নাম দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, শ্রমমন্ত্রীর উদ্যোগে গতকাল যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। এরপর স্বল্পতম সময়ের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করে ঘোষণা করা হতে পারে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা শ্রমিক আন্দোলনের নামে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৭:৫৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬