ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা? লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি টাঙ্গাইলে পেটে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম, উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলা, আহত ৭ ইরানকে আবারও ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, মোবাইলেই পাবেন সতর্কতা শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ইবিটাইমস ডেস্ক : ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আরও এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো এখনো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব স্থাপনার মধ্যে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ও রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে ইরানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই দেশটির বাকি স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে তাঁর হিসাবে এখনো এক বা দুটি স্থাপনার বিষয়টি বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালানো সম্ভব।

সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই স্থাপনাটির বিষয়টিও যুক্তরাষ্ট্রকে সামাল দিতে হবে। চাইলে খুব দ্রুত এসব কাজ শেষ করা সম্ভব।

তবে ইরান সরকার ওই স্থানে কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি। একই সঙ্গে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথও খোলা রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এর আগে ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছিলেন। ফলে যুদ্ধ বন্ধে আলোচনার অগ্রগতির দাবি থাকলেও নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এখনো কাটেনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেটের সময় ১২:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬