ভিয়েনা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটি হলো—লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ।

জানা গেছে, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় অংশ নেন ছয়জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। তবে প্রতিষ্ঠানটির কলেজ শাখা নন-এমপিওভুক্ত।

লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রথম ব্যাচের ছয় শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে বর্তমানে ১৭ জন কর্মরত রয়েছেন।

অন্যদিকে, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অসন্তোষজনক, শিক্ষা মন্ত্রণালয় সেসব প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে। এরই মধ্যে তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিদর্শন করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

আপডেটের সময় ১১:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬