ভিয়েনা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা? লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি টাঙ্গাইলে পেটে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম, উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলা, আহত ৭ ইরানকে আবারও ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, মোবাইলেই পাবেন সতর্কতা শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ

ইবিটাইমস ডেস্ক : হরমুজ প্রণালীতে অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।

সোমবার (২ নভেম্বর) সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউকেএমটিও জানায়, একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন জরুরি বিপৎসংকেত পাঠিয়ে হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দেন। তবে কী ধরনের বস্তু থেকে আঘাত এসেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার উপসাগরীয় জলসীমা অতিক্রম করার সময় জাহাজটিতে এ হামলা চালানো হয়।

কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘আল মায়েদা’। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন।

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচল ও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।

মধ্যপ্রাচ্যে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বেড়েছে। ইরান এ গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং তাদের দাবি, এ পথ দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে।

অন্যদিকে, ইরানের এমন অবস্থানের জবাবে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রাখা কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরায় শুরুর জন্য কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ

আপডেটের সময় ০৮:১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬