ভিয়েনা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। উদ্বোধন উপলক্ষে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ অঞ্চলের মানুষ ফুটবলপ্রেমী এবং খেলাধুলার প্রতি তাঁদের আগ্রহ অনেক। এই মাঠে আগেও এসে কয়েকটি খেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী দিনে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে তিনি আশা করেন। খেলা উপলক্ষে মাঠে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তাঁকে আনন্দিত ও উৎসাহিত করেছে। নিজেও সারা জীবন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

খেলোয়াড়দের উদ্দেশে স্পিকার বলেন, মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এ সময় ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফকে ধন্যবাদ জানান তিনি।

ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সভাপতি মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ (ডিকো), উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে এবং সুস্থ বিনোদনে সম্পৃক্ত হতে ভূমিকা রাখবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

আপডেটের সময় ০৩:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬