ভিয়েনা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২১৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দেখুন

স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জনে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টার এসব তথ্য সংগ্রহ করা হয়েছে ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২১৭

আপডেটের সময় ০৩:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬