ভিয়েনা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ১৫৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগের অভিযোগ করেছেন সদ্য ঘোষিত কমিটির আহবায়ক।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহবায়ক আসাদুজ্জামান সোহেল বলেন, গত ১১ এপ্রিল পিরোজপুর জেলা কমিটি মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পুরাতন কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির ১নং যুগ্ম আহবায়ক শামীম হাসান রনি মুন্সী কয়েকজন যুগ্ম আহবায়ক ও সদস্যদের ভুল বুঝিয়ে ও কিছু স্বাক্ষর জাল করে সংবাদ সম্মেলন করে ১৩ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। যা দুঃখজনক ও দলের জন্য ক্ষতিকর।

পরবর্তীতে উক্ত সদস্যরা ভুল বুঝতে পেরে ঘোষিত কমিটির প্রতি আস্থা এনে ১৩ জন সদস্যদের মধ্যে ১০ জন সদস্য নতুন কমিটির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সদস্য খায়রুল আমিন পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন নাজাত, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সাইফুদ্দিন সোহেল, মুছা আহমেদ রাজা, রাসেল হাওলাদার, আল-আমিন, মোস্তাফিজুর রহমান হেলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক মৃধা প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১২:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১