ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

হবিগঞ্জেশায়েস্তাগঞ্জে দেড়লক্ষ টাকার অবৈধ ফার্নিচার আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • ২২২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে দেড় লক্ষ টাকার অবৈধ ফার্নিচার আটক করেছে বন বিভাগ।

শনিবার (৩ এপ্রিল) ভোর ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকা থেকে ট্রাকসহ এসব ফার্নিচার জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার বেলাবো থেকে অবৈধ ফার্নিচার বোঝাই একটি ট্রাক সিলেট যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় লস্করপুর চেকপোস্টে ট্রাকটিকে থামানোর চেষ্টা করলে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছনে ধাওয়া করলে মিরপুর এলাকায় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। এসময় ঢাকা মেট্রো-ট-২০-৯৮৯৮ নাম্বারের গাড়িসহ গাড়িতে থাকা ফার্নিচার জব্দ করে শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়।

এবিষয়ে বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জের কর্মকর্তা শহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ট্রানজিট পাস না থাকায় গাড়িসহ ফার্নিচার আটক করেছি। বন আইনের ৪১-৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী, মো. জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, আশরাফ আলী, নজরুল ইসলাম।

জানা যায়, শনিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গংগানগরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলীর, মো. জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, আশরাফ আলী, নজরুল ইসলাম।

মোতাব্বির হোসেন /কাজল ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জেশায়েস্তাগঞ্জে দেড়লক্ষ টাকার অবৈধ ফার্নিচার আটক

আপডেটের সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১