ভিয়েনা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পে স্কেলের গেজেট ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর? গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

জুলাই সনদ দিয়ে দায়সারা ভাবে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না : সারজিস আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২০০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ সনদ। এই সনদ দিয়ে দায়সারা মনোভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হওয়া যাবে না। প্রথমে সনদের দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচন ভাবতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যে জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের স্বাক্ষর নেই, যে সনদে অভ্যুত্থানে সামনের সারিতে থাকা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নেই, সেই সনদ অসম্পূর্ণ। এনসিপি এমন দায়সারা ও একপাক্ষিক সনদ মানতে পারে না।”

তিনি আরও বলেন, “কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না। আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন আমরা আমাদের প্রতীক ‘শাপলা’ চেয়েছিলাম, তখন নানা টালবাহানা শুরু হয়। এখন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আমরা শাপলা মার্কাই চাই, এবং এই প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। শাপলা না দিলে আমরা রাজপথে নামব, প্রয়োজনে তা আদায় করব।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। শাপলা আমাদের প্রাপ্ত অধিকার। জুলাই সনদ সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের চিন্তাও করতে পারে না।”

সমন্বয় সভায় জেলা এনসিপির সমন্বয়ক মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই সনদ দিয়ে দায়সারা ভাবে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না : সারজিস আলম

আপডেটের সময় ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫