ভিয়েনা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট

গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৯০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তির অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই ৪৮ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেয়া হবে। পূর্বে হামাস মধ্যস্তকারীদের জানিয়েছে– নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান তারা জানে না, যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে।

বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মতো ফিলিস্তিনি বন্দি ছাড়া পাবে। প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা।

অন্যদিকে, যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) সেনারা। তবে উপত্যকার ৫৩ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েল

আপডেটের সময় ১২:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫