ভিয়েনা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দফতর সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে সাবংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে। এছাড়া নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার কোস্টগার্ডও নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, জনগণের ওপরও নির্ভর করে।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। এখানে অভিযান পরিচালনা করা কঠিন। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। এরইমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।’

বাইরের দেশে বিভিন্নভাবে অপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি।’

সামনে দুর্গাপূজা উপলক্ষে আবারো গুজব ছাড়াতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকা/এসএস

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫