ভিয়েনা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

প্রতিবেশীর পায়ের স্পর্শে মিললো ডুবন্ত শিশুর মরদেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ :  ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু সিয়াম একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে।
স্থানীয়রা জানায়, সিয়ামের বাবা-মা কাজের তাগিদ ঢাকায় থাকেন। সিয়াম মহেষখালী গ্রামের আবাসনে তার নানি রানু বেগমের কাছে থাকতো। বুধবার আরেক শিশুর সাথে খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সিয়াম। অপরদিকে শিশু সিয়ামকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন তার নানি।
এদিকে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গেলে তার পায়ে কিছু একটা স্পর্শ লাগলে ভয়ে পুকুর থেকে উঠে যায় সে।
ঘটনা শুনে স্থানীয় খলিল নামে এক ব্যক্তি পুকুরে নেমে অদৃশ্য স্পর্শের অনুসন্ধান করতে গেলে ডুবে যাওয়া সিয়ামের খোঁজ মেলে। পরে স্থানীয়রা দ্রুত সিয়ামকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হযেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতিবেশীর পায়ের স্পর্শে মিললো ডুবন্ত শিশুর মরদেহ

আপডেটের সময় ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫