ভিয়েনা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ,পুলিশসহ ২০ জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৭৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের একাধিক দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট be নিক্ষেপ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরিয়া প্রীতম, ভাই জি কে গফ্ফার ও তার ছেলে আদনান ফারহাদ রাফিদসহ অন্তত ৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে জেলা ছাত্রদল নেতাকর্মীরা শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ।

এ সময় পুলিশ রাস্তায় অবস্থান নিলে ছাত্রদল নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও এসে তাদের সাথে যোগ দেয়।

এ সময় তারা রাস্তা অবরোধ করে টায়ার জালিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সদর থানার পুলিশ ছুটে এলে নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

বেশ কয়েকটি ইজিবাইক ভাংচুর করা হয়। এ ঘটনায় আহত কনস্টেবল মোহাম্মদ  রিয়াজকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার আতংকে পালিয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ,পুলিশসহ ২০ জন আহত

আপডেটের সময় ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১