ভিয়েনা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম

সুষ্ঠু ভোট শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। তবে সুষ্ঠু ভোট শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচন কমিশন এবং ভোটে অংশগ্রহণকারী দলগুলোর ওপরেও নির্ভর করে— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে মবের ঘটনা বেড়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া থেকে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা জঙ্গি নয়। বাকি পাঁচজনের বিষয়ে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুষ্ঠু ভোট শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫