ভিয়েনা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

ভিয়েনার ডোনাও খালে চার বছরের শিশুকে ডুবন্ত থেকে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৫২ সময় দেখুন

শিশুটির মার বিরুদ্ধে ভিয়েনা রাজ্য প্রশাসন শিশু অবহেলার গুরুতর অভিযোগ দাখিল করেছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৪ জুন) ভিয়েনা শহরের ২ নাম্বার ও ১ নাম্বার ডিস্ট্রিক্টের মধ্যবর্তী ডোনাও খালে (Donaukanal) এক ব্যক্তি তার নৌকা ব্যবহার করে চার বছরের একটি ছেলেকে পানি থেকে উদ্ধার করেছে।

অস্ট্রিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সংবাদ বিভাগ Zeit im Bild (ZIB) এতথ্য জানায়। ZIB জানায়, হঠাৎই পথচারীরা শিশুটিকে পানিতে নিশ্চল ভাসতে দেখে। ঠিক সে সময় একটি লোক সৌখিন নৌকা চালাচ্ছিলেন।

মানুষদের চিৎকার এবং ডাক শুনে নৌকার চালক লোকটি দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ছেলে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। ইতিমধ্যেই
টেলিফোন পেয়ে ভিয়েনা প্রশাসনের রেসকিউ টিম কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন।

শিশুটিকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে, সে হাসপাতালেই রয়েছে।

শিশুটির জার্মানি ভাষা দক্ষতার অভাবের কারণে তার বাবা-মায়ের খোঁজ করা কঠিন হয়ে পড়ে। তবে বাবা-মা রাত ৯:০০ টার দিকে তাকে নিখোঁজ হওয়ার কথা জানান, দাবি করেন যে মা ছেলেটিকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন এবং তারপর তাকে খুঁজে পাননি।

ঘটনার সময় চার বছরের শিশুটি তার তত্ত্বাবধানে থাকায় ৪২ বছর বয়সী মার নামে ভিয়েনা প্রশাসন অবহেলার অভিযোগ এনেছেন।

শিশুটি বর্তমানে ভিয়েনা রাজ্য প্রশাসনের শিশু ও যুব পরিষেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার ডোনাও খালে চার বছরের শিশুকে ডুবন্ত থেকে উদ্ধার

আপডেটের সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫