ভিয়েনা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ১১৮ সময় দেখুন

ভিয়েনার ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৬ জুন) অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল আজহা যথাযথ উৎসাহ,উদ্দীপনা ও ইসলাম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদুল আজহার উৎসব তিনদিন ব্যাপী স্থায়ী হয়ে থাকে।

ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ও ভিয়েনার স্থায়ী মিশনের প্রধান রাষ্ট্রদূত তৌফিক হাসান। এছাড়াও দূতাবাসের শীর্ষ কূটনৈতিকবৃনদও একই সময়ে মান্যবর রাষ্ট্রদূতের সাথে নামাজ আদায় করেন।

তাছাড়াও ফালাহ মসজিদে অস্ট্রিয়া বিএনপি সভাপতি নেয়ামুল বশিরের নেতৃত্বে অস্ট্রিয়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

ঈদের নামাজে আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও অস্ট্রিয়ান মুসলিম রিলিজিয়াস অথরিটির সদস্য ইঞ্জিনিয়ার এম এ হাশেম।

নামাজ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত তৌফিক হাসান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

এছাড়াও ভিয়েনায় অবস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের
বায়তুল মামুর মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। এই মসজিদে তিনটি জামাতে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি
ঈদের নামাজ আদায় করেন। এখানে ঈদের নামাজের প্রথম জামাতে ইমামতি করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.ফারুক আল
মাদানী।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সবচেয়ে ঈদুল আজহার নামাজের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় দানিয়ুব (Donau) নদীর পাড়ের ভিয়েনা ইসলামিক সেন্টার মসজিদে। এই মসজিদে দুই জামাতেবিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি প্রায় ২০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাহিরে বিভিন্ন রাজ্যের নির্ধারিত কসাইখানায় পশু কুরবানি করেন প্রবাসীরা। কুরবানির পশুর মধ্যে ছিল গরু,
ছাগল ও ভেড়া। অস্ট্রিয়ার NÖ রাজ্যের সেন্ট পল্টন ল্যান্ড জেলার লাবেন (Laaben) গ্রামের তুর্কী একিন (Ekin) কসাইখানায় কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি গরু কুরবানি করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় সংবাদমাধ্যম “ইউরো বাংলা টাইমস ” এর এডিটোরিয়াল বোর্ডের
পক্ষ থেকে সকল পাঠক, শুভাকান্খি, সাংবাদিক ও কলা কৌশলীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে

আপডেটের সময় ১১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫