ভিয়েনা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

নলছিটিতে গাছ থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৬৬ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫) খুলনা বসবাস করতো। ঈদে তাঁরা নলছিটি গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে মা ছেলের লাশ বড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল। প্রতিবেশীরা সকালে গাছে মা ছেলের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর এখনো সঠিক কারণ জানা যায়নি।

এদিকে নিহত রুবি বেগমের স্বামী হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। এ কারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতন্ত প্রতিবেদন পেলে মা ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নলছিটিতে গাছ থেকে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময় ০৩:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫